ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : করোনা স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৩ জুন) সকালে কুষ্টিয়া সরকারী কলেজের সামনে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি শ্রদ্ধা জানান কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্।
এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামানার বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


