IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জিম্বাবুয়ের গতিঝড়ে ১০৩ রানেই অলআউট ওমাননিপাহ ভাইরাসে বছরের প্রথম মৃত্যু, সতর্ক থাকবেন যেভাবেবিএনপির প্রচারণায় ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা শিমলাইরানে নোবেলজয়ী নার্গিসের আরও সাড়ে সাত বছরের কারাদণ্ডআজ জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমানভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশনা ইসিররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ জনপোরশায় বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীর নির্বাচনী পথসভাঢাকার ৮ স্থানে জনসভায় আজ বক্তব্য দেবেন তারেক রহমানআজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠকভারতীয় পার্লামেন্টসহ দিল্লির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকিচন্ডিপুর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সানবার্ডপবার হরিপুরে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে যুবদলের প্রচার মিছিলরাজশাহী-১ আসনে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে চান ঈগল প্রতীকের প্রার্থী আব্দুর রহমানদ্বিতীয়বার তারাগঞ্জে ইকরচালী ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ১৪ দিন পানির নিচে কুমারখালী উপজেলা চত্ত্বরের রাস্তা

১৪ দিন পানির নিচে কুমারখালী উপজেলা চত্ত্বরের রাস্তা

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ চত্ত্বরে চলাচলের একমাত্র পাকা রাস্তাটি এখন পানির নিচে। টানা ১৪ দিন পানির নিচে থাকায় দূর্ভোগ বেড়েছে চলাচলকারীদের। পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন দূর্ভোগ হচ্ছে – বলে জানায় রাস্তাটি ব্যবহারকারীরা।

জানা গেছে, এবার আষাঢ় এসেছে তার স্বরূপে। আষাঢ় মাসের প্রথমদিন ( ১৫ জুন) দিকেই ভারি বৃষ্টি। হালকা ও ভারি বৃষ্টি চলে টানা সাতদিন। প্রথমদিনের বৃষ্টিতেই উপজেলা পরিষদ চত্ত্বরে চলাচলের একমাত্র রাস্তাটি চলে যায় পানির দেড় ফিট নিচে। গত সাতদিনে নতুন করে কোন বৃষ্টিপাত হয়নি। তবুও রাস্তাটি এখনও পানির নিচে। এতে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছে অন্ততপক্ষে উপজেলার ৪০ টি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ হাজারো সেবা গ্রহিতা।

আরো জানা গেছে, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত কুমারখালী উপজেলা পরিষদ। পরিষদ গঠনের ৩৮ বছর পার হলেও নির্মাণ করা হয়নি পানি নিষ্কাশনের পরিকল্পিত ব্যবস্থা। এতদিন পরিষদ চত্ত্বরের আশেপাশে কিছু ডোবা পকুর ছিল। সেখানে পরিষদ চত্ত্বরের পানি প্রবাহিত হত। কিন্তু ডোবা গুলো ভরাট হওয়ায় এখন জলাবদ্ধতা।

কুমারখালী উপজেলা পরিষদের প্রধান প্রবেশ পথ দিয়ে ঢুকতেই বামে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে একার্যালয়। এবিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, রাস্তার জলাবদ্ধতায় খুব সমস্যায় পড়েছি। সবাই আমার অফিসের বারান্দা দিয়ে পকেট রাস্তায় চলাচল। পকেট পথ অবরোধ করেও চলাচল বন্ধ করা যাচ্ছেনা।

কুমারখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, আমার অধিকাংশ সেবা গ্রহিতারা হেটেই অফিসে আসে। প্রধান রাস্তায় পানি থাকায় ভোগান্তিতে পড়েছি আমি, অফিসের স্টাফ সহ সকল সেবা গ্রহীতারা। তিনি আরো বলেন, অনেকটা বন্ধী জীবন যাপন করছি। এটার একটা সুরহা হওয়া দরকার।

কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ বলেন, এতদিন হয়ে গেল, পানি অপসারণ হলোনা। গাড়ি ও মানুষ পানি মাড়িয়ে অফিসে আসতে হয়। চরম ভোগান্তি হচ্ছে চলাচলের।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলেন, প্রধান রাস্তায় হাটু সমান পানি। পানি পেরিয়ে শিক্ষা অফিসে যেতে হয়। ছেলেরা কাপড় উচুঁ করে যায়। মোটরসাইকেলে যায়। কিন্তু মেয়েের জন্য খুবই সমস্যা হচ্ছে।

এবিষয়ে কুমারখালী উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন বলেন, জুনমাসে স্কুলের অফিসিয়াল কাজ থাকে। প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষকেরা বিভিন্ন কাজে অফিসে আসে। বৃষ্টি হলেই অফিসের সামনে ও প্রধান রাস্তায় পানি জমে। এতে বেশ ভোগান্তি হয়। তিনি আরো বলেন, জলাবদ্ধতার সমস্যা একাধিক সভায় জানিয়েছি। কিন্তু বাস্তবে কোন লাভ হয়নি।

জলাবদ্ধতার এমন দূর্ভোগ স্বীকার করে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীবুল ইসলাম খান বলেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন দুর্ভোগ। রাস্তাটি উচুঁ করে নির্মাণ করার বিষয়ে প্রকৌশলীর সাথে কথা বলেছি। এছাড়াও ড্রেনেজ ব্যবস্থার জন্য পৌরসভাকে জানানো হয়েছে।

কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান বলেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পরিষদ চত্ত্বরে পানি জমে। চলাচলের ভোগান্তি হয়। বিষয়টি পৌরসভাকে দেখা উচিৎ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31