IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> নগর-গ্রাম >> সাপাহারে গ্রামীণ জনপদের দুই কি.মি. রাস্তা অবহেলিত

সাপাহারে গ্রামীণ জনপদের দুই কি.মি. রাস্তা অবহেলিত

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : বর্তমান সময়ে দেশের প্রতিটি শহর বন্দর, গ্রাম-গঞ্জে যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নয়ন হলেও নওগাঁর সাপাহার উপজেলার গ্রাম এলাকায় এখনও অনেক রাস্তা ঘাট রয়েছে অবহেলিত।

অবহেলিত এই রাস্তার সংবাদ বেশ কয়েকবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলেও কর্তৃপক্ষ নজরদারী না দেয়ায় এখনও অবহেলিত রয়ে গেছে রাস্তাটি। এর জলন্ত প্রমান সাপাহার সদর ইউনিয়নের বাসুল ডাঙ্গা গ্রামের রাস্তাটি। তাই এই জনপদের রাস্তাটি নিয়ে এখন জনদুর্ভোগ চরমে উঠেছে।

বিগতবছর গুলোতে বার বার ঠিক একই সময়ে এই রাস্তার বর্ণনা দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে সদর ইউপি চেয়ারম্যান মো: আকবর আলী ও উপজেলা প্রকৌশল দফতরের পক্ষ থেকে একটু নড়ে চড়ে বসলেও কালের বিবর্তনে তা আবার হারিয়ে গেছে। সাপাহার সদর ইউনিয়নের পিছলডাঙ্গা, নাওয়াডাঙ্গা, সিংগাহার, শাহাবাজপুর, মধ্যপাড়া, মলপাড়া, পানিতৈড়সহ প্রায় ৮/১০টি গ্রামের লোকজন চলাচল করে থাকে ওই রাস্তা দিয়ে। রাস্তার কারণে ওই এলাকার আমচাষীদের লভ্যাংশের একাংশ অর্থ খরচ হয়ে থাকে তাদের পরিবনে। রাস্তার অবস্থা দেখে কোন পরিবহন ওই রাস্তায় চলতে চায়না। তাই পরিহন ভাড়ার কয়েক গুন অর্থ দিয়ে ওই এলাকা থেকে আম উপজেলা সদরের বাজারে আনতে হয়।

বর্তমানে সাপাহার উপজেলা সদরের সদর ইউনিয়নের বাসুলডাঙ্গা পাকা রাস্তা হতে পিছলডাঙ্গা প্রায় ২ কিলোমিটার ওই রাস্তাটি দ্রুত গতিতে পাকা করণের জন্য এলাকার জনসাধারণ স্থানীয় এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031