IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে দেয়াল চাপায় মিস্ত্রির মৃত্যু, দুই লাখ টাকায় মিমাংসা

চাঁপাইনবাবগঞ্জে দেয়াল চাপায় মিস্ত্রির মৃত্যু, দুই লাখ টাকায় মিমাংসা

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার হরিপুর মিয়াপাড়ায় এক বাড়িতে মিস্ত্রির কাজ করতে গিয়ে দেয়াল চাপা পড়ে শফিকুল ইসলাম (২৫) নামে এক সুকেল কাটা মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে পৌর এলাকার হরিপুর মিয়াপাড়া গ্রামের সোহেল মিয়ার নিজ বাড়িতে দেয়াল চাপা পড়ে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-নামোটোলা গ্রামের মৃত সেমাজুল ইসলামের ছেলে।

শফিকুল ইসলামের শ্বশুর আতাউর রহমান ও সোহেলের মামা এনামুল হক জানান, পাকা বাড়ির পায়খানার সুকেল নির্মাণের জন্য মাটিকাটার সময় পাশের দেয়াল ভেঙে শফিকুলের গায়ের উপর পড়ে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা বাড়ির অন্য সদস্যরা দেখেন, দেয়ালে চাপা পড়ে ঢেকে যান শফিকুল ইসলাম। একপর্যায়ে পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সামসুল করিম রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখানে আসার আগেই শফিকুলের মৃত্যু হয়েছে।

সন্ধ্যা ৭ টার দিকে সরজমিনে সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের অভ্যন্তরেই সালিশে কথোপকথনের মাধ্যমে এক পর্যায়ে উভয় পক্ষের সম্মতিতে ২ লাখ টাকায় দফারফা করে।

এবিষয়ে জানতে চাইলে নিহত শফিকুলের শ্বশুর আতাউর রহমান বলেন, আমার জামাই দেয়াল চাপা পড়ে মারা গেছে, আর কিবা করার আছে? জামাইতো আর ফিরে আসবেনা তাই আপোষ করে নিয়েছি। বাড়ির মালিকের সাথে কত টাকায় দফারফা হয়েছে জানতে চাইলে অকোপটে বলেন আমাদের ধাইনগর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার শুকুর আলি সহ উভয় পক্ষের প্রতিনিধির মাধ্যমে ২ লাখ টাকায় মিমাংসা করা হয়েছে।

অপরদিকে, বাড়ীর মালিক সোহেল মিয়ার মামা এনামুল হকও এই ঘটনা ও ২ লাখ টাকায় দফারফার বিষয় নিশ্চিত করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত কুমার পান্ডের নিকট জানতে চাইলে বলেন, শফিকুল ইসলাম দেয়াল চাপা পড়ে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে আমাদের হেফাজতে নেয়া হয়েছিলো। তবে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে এডিএম মহদয়ের নিকট আবেদন করে অনুমতি নিয়ে এলে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করেছি। এতে আমাদের করার কিছু নাই।

২ লাখ টাকায় বাড়ির মালিকের সাথে নিহতের পরিবারের দফারফার বিষয়ে কিছু জানেন কি না? এমন প্রশ্ন করা হলে তিনি জানিনা বলে অস্বীকার করেন। মুঠোফোনে একই কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) মাহফুজুল হক চৌধুরী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031