ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ডাইংপাড়া এলাকায় এক কন্যা শিশু (৯) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ ৷
গত ৩০ জুন ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ভোলাহাট উপজেলার ঘাইবাড়ি গ্রামের মৃত জাফর আলীর ছেলে মতিন। শিশুটির মা জানায়,সে বাড়ির বাইরে কাপড় ধুতে গেলে সে সময় মতিন বাড়িতে প্রবেশ করে শিশুটিকে নির্যাতন করার চেষ্টা করে।
পরে শিশুটির ফুফু বিষয়টি দেখে চিৎকার দিলে আশেপাশের গ্রামবাসি ছুটে আসলে মতিন পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে। শিশুটির মেডিকেল পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে । এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে বলে (ওসি) দিলিপ কুমার দাস জানান।


