IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> চাঁপাই সীমান্তে ভারতীয় কচ্ছপের হাড়িসহ আটক ৩

চাঁপাই সীমান্তে ভারতীয় কচ্ছপের হাড়িসহ আটক ৩

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত থেকে ভারতীয় কচ্ছপের হাড়সহ ৩ জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।

শনিবার সকাল ১০টা হতে ১টা পর্যন্ত ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আমির হোসেন মোল্লার নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার ১৯৪/৩ এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুমিরজান গ্রামের এক বাড়িতে অভিযা ১৩৫ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করে। এসময় কুমিরজান গ্রামের মৃত এতাজ উদ্দীনের ছেলে বাড়ির মালিক মোঃ রফিকুল ইসলামকে আটক করা হয়।

তার দেয়া তথ্যমতে মালামাল বহনে সহযোগী চামুচা গ্রামের আজিম উদ্দীনের ছেলে আল আমিন (২২) ও একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (২০) কে আটক করা হয়। তবে মুল আসামী চামুচা গ্রামের বাবুল হোসেনের ছেলে ইদুল (২২) আটক করতে পারেনি ৫৯ বিজিবি। ৫৯ বিজিবি জানায়, উদ্ধার হওয়া ১৩৫ কেজি কচ্ছপের হাড়ের সিজার মূল্য ২ কোটি ২ লক্ষ ৫০ হাজার টাকা।

আটককৃত কচ্ছপের হাড়সহ ধৃত ও পলাতক আসামীদের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রেসব্রিফিং এ জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রেস ব্রিফিংকালে সহকারী পরিচালক হাফিজুর রহমান বিজিবি এম এসসহ ব্যাটালিয়নের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031