IMG-LOGO

শনিবার, ২৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমানবাগমারায় দই তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, বাড়িসহ পুড়ে ছাই‘দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে’সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক না: আমির হামজা‘বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি’প্রহসনের নির্বাচন নয়, সবার অংশগ্রহণ চাই : মিলন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পাবনায় ২৫ লাখ টাকার গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

পাবনায় ২৫ লাখ টাকার গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : পাবনায় ৭৭ (সাতাত্তর) কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ০১ টি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-১২। শনিবার রাত পৌনে ১০ টায় পাবনা সদর উপজেলা গাছপাড়া মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন গোরুক মন্ডপ নাওডাঙ্গা এলাকার মনসুর আলীর ছেলে মিজানুর রহমান (২৬) ও নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন নিচু কলোনী এলাকার শেখ শহিদের ছেলে জয়নাল আবেদীন (২৬)।

র‌্যাব-১২ জানায়, র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা সদর উপজেলা গাছপাড়া মোড়ে চেকপোষ্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ও জয়নাল আবেদীন নামে ২ যুবককে গ্রেপ্তার করে। এসময় আসামীদের নিকট হতে ৭৭ (সাতাত্তর) কেজি অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ২৫,০০,০০০ (পচিশ লক্ষ) টাকা। এসময় মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার বলেন, বিশেষ কায়দায় ১টি ট্রাকে অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা বহন করছিল। আটককৃত আসামিরা দেশের চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031