ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ ফোন পেয়েই বাড়িতে পৌছে দিলেন অক্সিজেন সিলিন্ডার।
রোববার বিকালে উপজেলার চক বড়াইগ্রামের আলহাজ্ব তোজাম্মেল হকের একটি ফোন কল আসে বড়াইগ্রাম থানায় অক্সিজেন প্রয়োজন। পরে তার বাড়িতে নাটোর পুলিশ অক্সিজেন ব্যাংকের অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে দিলেন বড়াইগ্রাম থানা পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা আব্দুর রহিম বলেন,পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে যেখানে অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন হবে। সেখানেই তার বাড়িতে পৌঁছে দিচ্ছে নাটোর পুলিশ। তারই ধারাবাহিকতায় বিকালে বড়াইগ্রাম থানায় ফোন আসলে আমরা সাথে সাথে অক্সিজেন নিয়ে তার বাড়িতে হাজির হই এবং তাদেরকে অক্সিজেন ব্যবহার সম্পর্কে ধারনা দেওয়া দেই। অক্সিজেন নিয়ে আমরা বড়াইগ্রাম থানা সব সময় প্রস্তুত আছি। যখন ফোন আসবে তখন তার বাড়িতেই পৌছেঁ দিবো।


