IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে অবাধে চলাফেরা করছে রোগীর স্বজনরা

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে অবাধে চলাফেরা করছে রোগীর স্বজনরা

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে অবাধে চলাফেরা করছেন রোগীর আত্মীয়-স্বজনরা। এতে করোনা সংক্রমণের হার বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে হাসপাতালে করোনা রোগীর কয়েকজন আত্মীয়-স্বজনের সঙ্গে কথা হয়।

তাদের সঙ্গে কথা বলে জানা গেল, সাধারণ রোগীর মতোই করোনা ইউনিটেও যেতে কোনো বাধা বা নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয় না কাউকে। আবার বাইরে বেরিয়ে আসার পর কোনোরকম সুরক্ষাসামগ্রী ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করছেন।

জেলা শহরের পিটিআই মাস্টারপাড়া মহল্লার মো. সোহেলের মা করোনায় আক্রান্ত হয়ে ৩ দিন থেকে করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। মায়ের চিকিৎসাসহ বিভিন্ন কাজে দিনের বেশিরভাগ সময়ই থাকেন মায়ের কাছে।

তবে নিজের ব্যক্তিগত কাজে করোনা ইউনিট থেকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বের হয়েছিলেন নিজের ব্যক্তিগত কাজে। তার সঙ্গে কথা হয় হাসপাতালের সামনে।

রানা বলেন, শুধু ডাক্তার-নার্সদের ওপর সব ছেড়ে দিলেই তো হবে না। করোনা রোগীর পাশে পরিবারের লোকজন থাকা জরুরি। তাই মায়ের কাছে সার্বক্ষণিক থাকার চেষ্টা করছি। তাছাড়া শহরেই বাড়ি হওয়ার কারণে বিভিন্ন কাজের প্রয়োজনে বাইরে যাওয়া আসা করতে হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকার সেলিনা খাতুন জানায়, আমার মা গত ৬ দিন থেকে চিকিৎসা নিচ্ছেন। বিভিন্ন প্রয়োজনে বাড়ি থেকে আমার ভাই-বোন, ভাতিজা-ভাতিজি মাকে দেখতে আসছে। সর্তকতার সঙ্গে সবাই আসছে। কী করব বলেন, না আসলে মা মন খারাপ করছে। মা বলছে, আজ রোগী হয়েছি, তাই সবাই দূরে ঠেলে দিচ্ছে। তখন বাধ্য হয়েই আসতে হচ্ছে।

করোনা আক্রান্ত নানার কাছে প্রতিদিন সকালে আসেন কলেজছাত্র রাকিব (ছদ্মনাম)। রাতে নানির কাছে থাকে তার মা ও মামি। দিনের অন্যান্য সময়ে দেখতে ও খোঁজখবর নিতে করোনা ইউনিটে আসে পরিবারের সদস্যরাও।

রাকিব জানায়, আমরা যৌথ পরিবারের সদস্য। সবাই মিলে একসঙ্গে বসবাস করি। নানা পুরো পরিবারের দায়িত্বশীল ব্যক্তি। তিনি এখন অসুস্থ হয়েছেন, তাই সবাই মিলে আবারও সুস্থ করার চেষ্টা করছি।

করোনা ওয়ার্ডে অবাধে যাওয়া আসা করার কারণে নিজের ও অন্য মানুষের জন্য হুমকি কি না, জানতে চাইলে রাকিব আরও জানায়, এতে আমরাও করোনার স্বাস্থ্যঝুঁকিতে পড়ছি। কিন্তু তার (নানা) কথা ভেবে সবাই আসছি। কারণ বৃদ্ধ বয়সে আমরা এখানে থাকলে তিনি অনেকটা মনোবল ফিরে পাবেন।

নাম প্রকাশ না করার শর্তে করোনা ইউনিটে দায়িত্বরত একজন চিকিৎসক বলেন, এ বিষয়ে আমাদের অনেক সর্তক ও কঠোর অবস্থানে থাকা উচিত ছিল। কিন্তু রোগীর আত্মীয়-স্বজনদের যাতায়াত দেখে মনে হয় এখানে সাধারণ রোগীদের চিকিৎসা চলছে। কোনো বাধা-বিপত্তি, ভয়-সর্তকতা ছাড়াই স্বজনরা করোনা আক্রান্ত রোগীর নিকট আসছেন এবং বাইরে চলে যাচ্ছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মমিনুল হক জানান, হাসপাতালের লোকবলের অভাবে করোনা ইউনিটের গেটে নিরাপত্তাকর্মী বসিয়ে রোগীর স্বজনদের অবাধে চলাফেরা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হাসপাতালের মূল ফটকে মাইকিং করে এ বিষয়ে সর্তক করা হচ্ছে রোগী ও স্বজনদের। আগের থেকে মানুষ এখন বেশি সচেতন হয়েছেন বলে জানান তিনি।

বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, অবাধে চলাফেরার বিষয়ে করোনা ইউনিটের স্বাস্থ্যকর্মীরা সচেতন রয়েছেন। তারা প্রবেশে বাধা দেয়, তারপরেও অনেকেই যাওয়া আসা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31