ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে পশুর হাট চালু করেছে উপজেলা প্রণি সম্পদ অফিস। করোনা পরিস্থিতির কারনে যদি ঈদুল আজহা পর্যন্ত লকডাউন স্থায়ী হয় তাহলে পশু বেচাকেনায় সমস্যায় পরবে খামারি ও কৃষকরা। তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল ফেসবুকে অনলাইন পশুর হাট নন্দীগ্রাম বগুড়া নামে একটি গ্রুপ খুলে এই হাট চালু করেছে।
এই অনলাইন পশুর হাট গ্রæপে গরু, মহিষ, ছাগল ও ভেড়া পালনকারিদের পশুর ছবিসহ বিভিন্ন তথ্য রয়েছে। প্রাণি সম্পদ কর্মকর্তা আশাবাদি অনলাইন পশুর হাটে ব্যাপক সারা পাওয়া যাবে।
উপজেলা প্রণি সম্পদ অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলায় খামারি ও কৃষকদের বাড়িতে সরকারি হিসেবে প্রায় ২১ হাজার পশু রয়েছে। পশুর হাট নামক এই অনলাইন গ্রুপের মাধ্যমে ক্রেতা-বিক্রেতারা সহজেই গবাদি পশু কেনাবেচা করতে পারবেন। প্রাণি স¤পদ অফিস খামারি ও পশু পালনকারিদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে ক্রেতাদের কাছে এসব প্রাণি পৌঁছে দেবেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল জানান, করোনা মহামারিতে ক্রেতা-বিক্রেতাদের কথা বিবেচনা করে এই নন্দীগ্রাম অনলাইন পশুর হাট চালু করা হয়েছে। অনলাইন পশুর হাটের সফলতার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশাকরি অনলাইন হাটের মাধ্যমে অনেকেই কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবে।


