ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার আড্ডা-সরাইগাছি সড়কের দীঘা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক মোতাহার হোসেন জানান, বুধবার সকালে আড্ডা-সরাইগাছী সড়কের দীঘা মোড়ে একটি ভূটভূটির সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শিবগন্জ উপজেলার তেলকূপি গ্রামের মৃত সাহাবউদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫) মারা যায়। নিহত তরিকুল তেলকূপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় তার শিশুপুত্র তামিম (১২) গুরুত্বর আহত হয়। তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা মোটরসাইকেল যোগে নওগার সাপাহার যাচ্ছিলেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান।


