ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে করোনায় আক্রান্ত হয়ে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান (৬৫) নামের একজন এবং করোনা উপর্সগ নিয়ে খলিলুর রহমান (৬৫) নামের অপর একজন সহ মোট দুই জনের মৃত্যু হয়েছে । এছাড়া গত ২৪ ঘন্টায় উপজেলায় ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৭ জুলাই) বিকেলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে ।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একে,এম শাহাব উদ্দিন জানান, নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মজিবুর রহমান (৬৫) নামের একজন এবং করোনা উপর্সগ নিয়ে খলিলুর রহমান(৬৫) নামের অপর একজনসহ মোট দুই জনের মৃত্যু হয়েছে।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ৩৬ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নাটোর সিভিল সার্জন অফিসে পাঠানো হলে বুধবার রক্তের নমুনা পরীক্ষা ও নিরীক্ষা করে ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.৪৪ শতাংশ। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের আহবান জানান।


