IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> নগর-গ্রাম >> অস্তিত্ব হারাচ্ছে কয়েক’শ বছরের তিন গম্বুজ মসজিদ

অস্তিত্ব হারাচ্ছে কয়েক’শ বছরের তিন গম্বুজ মসজিদ

ধূমকেতু নিউজ ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে তুলশি নদীর তীরে কুসুমহাটি গ্রাম। এখানেই তিন গম্বুজ মসজিদ। মাঝের বড় গম্বুজের ব্যাসার্ধ ৩৯ ফুট ৮ ইঞ্চি। রয়েছে আড়াই ফুট উচ্চতার দুটি দরজা। ভেতরে ও বাইরে সুদৃশ্য নকশা।

জনশ্রুতি রয়েছে, সুলতান শাহ নামে এক ধনাঢ্য ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। দুই থেকে তিনশ’ বা তারও বেশি সময় আগে মসজিদটি নির্মিত বলে মত বিভিন্ন জনের।

খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচ বছর আগেও তিন গ্রামের মানুষ এই মসজিদে নামাজ আদায় করতেন। কিন্তু সংস্কারের অভাবে জীর্ণ-শীর্ণ সুদৃশ্য স্থাপনাটি বর্তমানে অস্তিত্ব হারাতে বসেছে। দূর-দূরান্ত থেকে লোকজন আসলেও রাস্তার অভাবে মসজিদে যেতে বিপাকে পড়তে হয় তাদের। এমতাবস্থায় ঐতিহ্য রক্ষার স্বার্থে স্থাপনাটি সংরক্ষণের দাবি এলাকাবাসী ও দর্শনার্থীদের।

স্থানীয়রা জানান, ‘ছোটবেলা থেকেই আমরা মসজিদটিকে দেখে আসছি। যা পরিচিত ছিল শাহী মসজিদ নামে। ভেতরে ও বাহিরে সুন্দর সুন্দর নকশা করা ছিল, তবে বর্তমানে তা নষ্ট হয়ে গেছে। যাতায়াতের রাস্তা অচলের কারণে বর্তমানে মসজিদটি ব্যবহার করা হয়না। রাস্তার অভাবেই মূলত পরিত্যক্ত অবস্থায় রয়েছে এটি।’

সুলতান শাহর বংশধর আব্দুল মালেক বলেন, ‘আমরা চাই রাস্তাঘাট মেরামত করে মসজিদটি উন্নত করা হোক।’ মসজিদটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘মসজিদটিতে যাতে মানুষ নামাজ পড়তে পারে সে জন্য রাস্তাঘাটের যে সমস্যা রয়েছে তা সমাধান করা হবে।’

আর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, ‘পুরাতন স্থাপত্য যেগুলো রয়েছে তা চিহ্নিত করে সংরক্ষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হবে। ধূমকেতু নিউজ ডেস্ক :

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031