IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> সান্তাহারে গরুর পেছনে হর্ণ বাজালেন, অতঃপর…

সান্তাহারে গরুর পেছনে হর্ণ বাজালেন, অতঃপর…

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার সান্তাহার হাট থেকে কোরবানির গরু কিনে বাড়ি ফেরার পথে একটি ট্রাক চাপায় পশুটির প্রাণ গেছে। শনিবার (১৭ জুলাই) বিকেলে সান্তাহার পৌর শহরের হেমুতখালি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পথচারিরা।

জানা গেছে, শনিবার সান্তাহার রাধাকান্ত হাট থেকে কোরবানির জন্য ৭২ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু কিনে বাড়ি ফিরছিলেন নগর কুসম্বীর ইসমাঈল হোসেন নামের এক ব্যাক্তি। তিনি গরুটি নিয়ে হেটে সান্তাহার পৌর শহরের হেমুতখালি এলাকায় পৌঁছলে ছাতিয়ান গ্রাম থেকে সান্তাহার আসার পথে (ঢাকা মেট্রো ট ১৮-৮০৪৫) নম্বরের একটি খালি ট্রাক গরুটির কাছে এসে হর্ণ বাজালে গরুটি আতঙ্কে গাড়ির সামনে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই গরুটি মারা যায়। এ ঘটনায় ট্রাক এবং চালককে আটক করে পথচারিরা।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, পুলিশকে বিষয়টি অবগত করা হয়নি। তবে ঘটনা শুনেছি দু’পক্ষ বৈঠকের মাধ্যমে গরু মালিককে ওই ট্রাক চালক ৪৫ হাজার দিয়ে বিষয়টি মিমাংসা করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news