IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ধামইরহাটে বজ্রপাতে তিন জনের মৃত্যু

ধামইরহাটে বজ্রপাতে তিন জনের মৃত্যু

বজ্রপাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে একই দিনে বজ্রপাতে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ জুলাই সোমবার দুপুরে উপজেলা ৩টি স্থানে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এতে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চকউমর দক্ষিণপাড়া গ্রামের মো.আছির উদ্দিনের ছেলে আব্দুর রশীদ (৬০) বাড়ীর উত্তর মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।

এছাড়া একই সময় ১নম্বর ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত আলতাদিঘী গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩০) তার নিজ জমিতে কৃষি কাজ করা অবস্থায় এবং জগদল গ্রামের হেলাল হোসেন এর মেয়ে বৃষ্টি খাতুন (১৩) মাঠ থেকে গরু নিয়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতের কারণে মারা যায়।

রাসেল মাহমুদ ও বৃষ্টি খাতুনকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন বজ্রপাতে ৩ জনের মৃত্যু খবর নিশ্চিত করে বলেন, লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষে থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরী অন্তর্ভ‚ক্ত করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news