IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চেয়ারম্যানের ড্রাইভারকে পেটালেন মহিলা ভাইস চেয়ারম্যানের সমর্থকরা

চেয়ারম্যানের ড্রাইভারকে পেটালেন মহিলা ভাইস চেয়ারম্যানের সমর্থকরা

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের ড্রাইভারকে পিটিয়ে চাবি ছিনতাই করে নেয়ার অভিযোগ উঠেছে মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে।

সোমবার (২৬ জুলাই) দুপুর ১২টা ৫০মিনিটের দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসির সরকারি গাড়ির ড্রাইভারকে মারধর করেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারের লোকজন। এমনকি গাড়ির চাবিও ছিনিয়ে নিয়ে যায় মহিলা ভাইস চেয়ারম্যানের অনুসারীরা।

জানা যায়, উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ না করতে দেয়া, বিভিন্ন কাজে মহিলা ভাইস চেয়ারম্যানকে অবগত না করা এবং গাড়ি ব্যবহার করতে না দেয়ার অভিযোগে চাবি নেয়া ও মারধরের ঘটনা ঘটেছে।

একাধিক সূত্র নিশ্চিত করেছে, দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিরোধ চলছিলো উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি এবং মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আখতারের মধ্যে।

উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি মুঠোফোনে বলেন, মারধরের সময় আমি অফিসেই ছিলাম। হঠাৎ শুনতে পেলাম আমার ড্রাইভারকে মহিলা ভাইস চেয়ারম্যানের জামাই জাহিদ ও তার লোকজন বেধড়ক পিটিয়েছে। এমনকি মারধরের পর গাড়ির চাবিও ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে জানানো হয়েছে।

পূর্বের কোন জের ছিল না উল্লেখ করে তিনি আরও বলেন, হঠাৎ করেই এমন আক্রমণ হয়েছে, আগের কোন ঝামেলা ছিল না।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সুলতানুল আরেফিন জানান, উপজেলা থেকে একজনকে মাথায় ও শরীরে আঘাত নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে আহত ব্যক্তিকে মাথায় ব্যান্ডেজসহ প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

ড্রাইভার আমির হোসেন বলেন, ফোন দিয়ে আমাকে ডাক দিলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের রুমে যায়। সেখানে গেলে তিনি আমার কাছ থেকে গাড়ির চাবি চেয়ে নিয়ে নিচে থাকা তার জামাইকে দিয়ে দেন। তার জামাই চাবি নিয়ে মোটরসাইকেলে চলে যায়। তার (মহিলা ভাইস চেয়ারম্যান) কাছে অনেক অনুনয় বিনয় করলেও চাবি না দিয়ে জামাইকে পুনরায় ডাক দেয়। এরপর উপজেলা পরিষদ চত্বরেই মহিলা ভাইস চেয়ারম্যানের জামাইসহ ২টি মোটরসাইকেলে ৬ জন এসে বেধড়ক মারধর করে। পা ধরে চাবি চেয়ে অনুরোধ করলেও তা না শুনে মারতে থাকে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার বলেন, ইউএনওর সাথে সরকারি একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য গাড়ি ব্যবহার করতে চাইলে ড্রাইভার রাজি হয়নি৷ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বললেও তিনি চাবি দিতে নারাজ। তাই চাবি কেড়ে নিয়েছি।

শুধুমাত্র গাড়ি ব্যবহার নয়, বিভিন্ন কারণে অতিষ্ঠ হয়ে এই কাজটি করেছি উল্লেখ করে তিনি আরও বলেন, উপজেলা পরিষদের সবকিছু নিজের সম্পত্তি মনে করেন উপজেলা চেয়ারম্যান। উপজেলার যেকোন কাজে আমার সাথে কথা না বলে, কোন পরামর্শ না করে নিজের ইচ্ছেমতো কাজ করেন তিনি। দীর্ঘদিনের নানা অত্যাচার জুলুমের কারনেই চাবি নিয়েছি। তবে মারধরের ঘটনা অস্বীকার করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান জানান, ঘটনার সময় উপজেলার বাইরে আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ছিলাম৷ পরে বিষয়টি জানতে পেরেছি। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news