IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় পাতিলে রাখা বৃষ্টির পানিতে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় পাতিলে রাখা বৃষ্টির পানিতে শিশুর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে পাতিলে রাখা বৃষ্টির পানিতে ডুবে সাদিয়া নামে এক শিশু মৃত্যু হয়েছে।

জানা যায়, রান্নার কাজে ব্যবহারের জন্য বড় পাতিলে রাখা ছিল বৃষ্টির পানি। পাতিলটি ঘরের বারান্দার সামনের সিড়িতে ছিল। বারান্দায় এক বছর দুই মাস বয়সের শিশু সাদিয়া খেলা করছিল। পাশেই শিশুটির মা গৃহস্থালি কাজ করছিলেন। হঠাৎ কখন সাদিয়া পাতিলের ভিতরে পরে গেছে ব্যস্ত মা টের পাইনি। পরে যতক্ষণে টের পেয়েছে, ততক্ষণে পাতিলে রাখা বৃষ্টির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) সকাল ১১ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের রায়পাড়া গ্রামে ঘটেছে। শিশু সাদিয়া এই গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে।

নিহত শিশুর চাচা ফজলু বলেন, সাদিয়া বারান্দায় খেলা করছিল। পাশেই ওর কাজ করছিল। ঘরের সিড়িতে বড় পাতিলে রান্নার জন্য বৃষ্টির পানি রাখা ছিল। কখন সাদিয়া পাতিলে পড়েছে টের পাইনি। এরপর টের পেয়ে পাতিল থেকে বের করে স্থানীয় পল্লী চিকিৎসক মুরাদ আলীর কাছে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী শিলাইদহ ইউনিয়নে পরিষদের সদস্য ইকবাল বলেন, খেলা করতে করতে পাতিলে রাখা পানিতে পরে শিশুটির মৃত্যু হয়। খুব দুঃখজনক ঘটনা এটি।

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকার বলেন, পাতিলে জমানো বৃষ্টির পানিতে পড়ে এক শিশু মৃত্যু খবর পাওয়া গেছে। বিষয়টি দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news