IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বরিশালে ২৪ ঘণ্টায় করোনায় ৭ মৃত্যু

বরিশালে ২৪ ঘণ্টায় করোনায় ৭ মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮০ জন।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে বরিশালে তিনজন ও পটুয়াখালীতে একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২২ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮০ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৩৪০ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ১ হাজার ৩৮০ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬৬৩ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৫৮ জন, পটুয়াখালীতে নতুন ৩২ জন, ভোলায় নতুন ৪৯ জন, পিরোজপুরে নতুন নয় জন, বরগুনায় নতুন ২৫ জন,ঝালকাঠিতে নতুন সাত জন।

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের এবং করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৩১ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৩১ জনের মধ্যে ৭৭ জনের করোনা টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে নয় জন ও করোনা ওয়ার্ডে আট জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৩৮ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৪ জন করোনা ওয়ার্ডে এবং ৮৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ২০ দশমিক ৭৪ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031