ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার সান্তাহারে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রী শাহানাজ বেগম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের লকো পশ্চিম কলোনী মহল্লায় এ ঘটনা ঘটে। শাহানাজ ওই এলাকার মুক্তার হোসেনের স্ত্রী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, অটোরিকশাচালক মুক্তারের সংসারে স্বচ্ছলতা ফেরানোর জন্য তার স্ত্রী বেশ কিছু যাবৎ স্থানীয় একটি মশারি ফ্যাক্টটিতে কাজ নেয়। স্ত্রীর চাকরি মেনে নিতে পারছিলেন না মুক্তা। কিন্তু সংসার অস্বচ্ছল হওয়ায় শাহানাজ নিরুপায় হয়ে সেখানে কাজ চালিয়ে যাচ্ছিলেন। ৩-৪ দিন আগে স্বামীর চাপে তিনি (শাহানাজ) কাজ ছাড়তে বাধ্য হন। এরপর শুক্রবার বিকেলে তার মাকে মুঠোফোনে বিষয়টি জানান।
তার মা তার স্বামীর কথা শুনতে নিষেধ করে আবারো তাকে কাজে যেতে বলেন। ফের কাজ শুরু করতে চাইলে স্বামীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরেন শাহানাজ। এ ঘটনার কিছুক্ষণ পর গলায় ওড়নার ফাঁস দেন তিনি।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় মর্গে পাঠানো হয়েছে।


