IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> নগর-গ্রাম >> চাঁদা না দেওয়ায় বাঁশের বেড়ায় অবরুদ্ধ মুক্তিযোদ্ধা পরিবার

চাঁদা না দেওয়ায় বাঁশের বেড়ায় অবরুদ্ধ মুক্তিযোদ্ধা পরিবার

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে মুক্তিযোদ্ধা পরিবার দুই দিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কুশাতলা বাজার সংলগ্ন এলাকায়।

জানা যায়, উপজেলার তারানগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ছেলে শিক্ষক তুহিন রহমান ২০১১ সনে কুশাতলা বাজার সংলগ্ন স্থানে বাড়ী করে বসবাস করে আসছেন। বাড়ীর সাথে ধান ভাঙ্গানো মিল করায় মুল রাস্তা হতে মৃত লায়েব সরদারের ধানি জমির আইল দিয়ে যেতে হয়। মিলে ধান ভাঙ্গাতে যেতে অসুবিধা হওয়ায় জমির মালিক লায়েব সরদারের ওই জমির ভোগ দখলে থাকা দুই ছেলে আহসান ও আজমলের সম্মতিতে আইলের দুই ধারে কিছুটা জায়গা ছাড়ার অনুমতি দিলে তুহিন মাস্টার নিজ খরচে মাটি কেটে রাস্তা তৈরী করে সেখানে ইট সোলিং করে নেন।

চলতি বছরের কয়েক মাস পূর্বে পার্শ্বের আরেকটি জমি তুহিন মাস্টার ক্রয় করলে আলহাজ, আবুবক্কর, আশরাফুল এবং শামীম এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং মেরে ফেলার হুমকি দেয়। চাঁদার হাত থেকে রক্ষা পেতে এবং জীবন বাঁচাতে আত্রাই থানায় মামলা করেন তুহিন মাস্টার। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ আলহাজকে আটক করে জেল হাজতে পাঠান। হঠাৎ গত ২০ আগষ্ট শুক্রবার সকাল আনুমানিক ১০ টায় আবুবক্কর, আশরাফুল ও ফুরকানের নেতৃত্বে কিছু লোকজন সংঘবদ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান এর ছেলে শিক্ষক তুহিন রহমানের বাড়ী হতে বের হওয়ার একমাত্র রাস্তায় বাঁশ ও কাঁটা দিয়ে বেড়া দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে।

জায়গার ভোগ দখলে থাকা আহসান জানান, আমরা দুই ভাই ওই জমি ভোগ দখলে আছি। তুহিন মাস্টার আমাদের সম্মতিতে গত ২০১১ সনে রাস্তা তৈরী করে চলাচল করে আসছে। রাস্তার ব্যাপারে আমাদের দুই ভাইয়ের কোনরুপ আপত্তি নাই। গত শুক্রবার শুনতে পাই বোন ও ভাইয়ের ছেলেরা মিলে আমাদের দুই ভাইয়ের সাথে কথা না বলে তুহিন মাস্টারের বাড়ীর রাস্তায় বেড়া দেয়।

বেড়া দানকারী আবুবক্কর ও ফুরকানের সাথে গণমাধ্যমকর্মী দেখা করতে বাড়ীতে গেলে তাদের পাওয়া যায়নি। কথা বলার জন্য আবুবক্কর ০১৭৯৪-২১১৯৫৬ এবং ফুরকান ০১৭৬২-৫১৯১০৬ নম্বরে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ জানান, আমার কাছে লিখিত অভিযোগ আসেনি। বিষয়টি শুনতে পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ পাঠিয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news