IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে প্রতিষ্ঠাতা মালিক দাবী করে স্কুল বিক্রির পায়তারা

বদলগাছীতে প্রতিষ্ঠাতা মালিক দাবী করে স্কুল বিক্রির পায়তারা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে স্কুল প্রতিষ্ঠাতা মালিক সেজে নগদ টাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বিক্রয়ের পায়তারা করেছেন বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলের শিক্ষক টি.এম. আসাদুজ্জামান মামুন বলে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

জানা যায়, উপজেলার বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের জায়গা ভাড়ায় পরিচালিত আলফা কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুল। ঐ স্কুল তেরীর সময় বদলগাছী সরকারী মডেল পাইলট হাই স্কুলের কাছ থেকে ডিড এর মাধ্যেমে ভাড়া নেন স্কুলের মালিক আতোয়ার রহমান। ভাড়া নেওয়ার পর থেকে ভাড়াসহ যাবতীয় কাজ করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মালিক আতোয়ার হোসেন।

আতোয়ার রহমান বলেন, ২০০৮ সালে আমি আমার অর্থ দিয়ে স্কুলটি প্রতিষ্ঠিত করি প্রথমে বদলগাছীর মাতাজী রোডে। পরে ২০০৯ সালে বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলের কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়ে স্কুলটি সেখানে প্রতিষ্ঠিত করি। স্কুল প্রতিষ্ঠিত করার কয়েক বছর পর টি.এম. আসাদুজ্জামান মামুন বেকার অবস্থায় আমার কাছে ঘুরাঘুরি করতেছিলো। তার কষ্ট দেখে আমি আমার স্কুলের সহকারী প্রশাসনিকের দ্বায়িত্ব দিয়। এবং আমার স্ত্রী জাফিয়া আফরিনকে সহকারী পরিচালনার দ্বায়িত্বে শিক্ষক হিসাবে নিয়োগ দেই। পরবর্তীতে আমার স্ত্রী মাতৃত্বকালীন ৬ মাসের ছুটির জন্য আবেদন করে ছুটি কাটান।

তিনি আরও বলেন, গোটা বিশ্ব জুরে শুরু হয় করোনা মহামারীর। আর এ কারণে সরকারের ঘোষনা অনুযায়ী সকল ধরণের স্কুল-কলেজ বন্ধ ছিলো। বর্তমানে সরকারের নির্দেশনা অনুযায়ী স্কুলটি খোলার প্রস্তুতি নিলে আমি জানতে পারি আসাদুজ্জামান মামুন আমার সাথে প্রতারনা করে উক্ত স্কুলের সে নিজেকে প্রতিষ্ঠাতা মালিক দাবী করে স্কুলটি অনত্র্য নগদ টাকায় বিক্রয়ের জন্য পায়তারা করছে। বিষয়টি আমি জানার পর আমিসহ আমার স্ত্রী জাকিয়া আফরিন স্কুলে গিয়ে আসাদুজ্জামান মামুনের কাছ থেকে স্কুলের মেইন গেটের চাবি সহ অনান্য কক্ষের চাবি বুঝিয়ে চাইলে আমার স্কুলটি নিজের বলে দাবী করে বিভিন্ন ধরনের আবল তাবল কথা বলতে থাকে ও চাবি দিতে অস্বিকার করেন।

পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুরেশ সিংহ বলেন, আলফা স্কুলের জায়গাটি আতোয়ার রহমানকে ভাড়া দেওয়া হয়েছে সেই ঐ স্কুলের মালিক।

এ বিষয়ে টি. এম. আসাদুজ্জামান মামুন বলেন, ঐ স্কুলটির যত উন্নয়ন সেটি আমি করেছি। এবং আমার স্ত্রীর নামে ২০১২ সালে স্কুলটি হস্তান্তর করেছি।

আপরদিকে এলাকাবাসীরা বলছেন, আমরা জানি আতোয়ার রহমান এই স্কুলটি প্রতিষ্ঠিত করেছে। আসাদুজ্জামান মামুন স্কুলটি দেখভাল করছেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। তাদেরকে ডেকে ২/১ দিনের মধ্যে বসা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031