ধূমকেতু প্রতিবেদক, লালপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নাটোরের লালপুরে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সালামপুর বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের (একাংশের) সভাপতি আবজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর-১লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সম্পাদক গোলাম কাওসার, আ, স,ম মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সদস্য ফিরোজ আল হক ভুইয়া, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি মকলেছুর রহমান, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়।
আরও উপস্থিত ছিলেন, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, গোপালপুর পৌরসভা আওয়ামী লীগের একাংশের সভাপতি সাইদুর রহমান, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখ ।


