IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতভূমিমন্ত্রীকে গাছ উপহার দিয়ে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরুউচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালাতানোরে গভীর রাতে দোকানে অগ্নিসংযোগের অভিযোগ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিনহা হত্যায় দ্বিতীয়দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

সিনহা হত্যায় দ্বিতীয়দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয়দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদলতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০টায় প্রথমদিনে সাক্ষ্য দেয়া মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে ৩ আসামীর পক্ষে মূলতবী জেরা দিয়ে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আজ সাক্ষ্য দেয়ার কথা রয়েছে সিনহার সাবেক সহকর্মী, সিনহা নিহতের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা অন্যতম প্রধান প্রত্যক্ষদর্শী সাহেদুল ইসলাম সিফাতের।

মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে আজ জেরা করা হবে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও এএসআই লিটন মিয়ার পক্ষে।

এর আগে সোমবার প্রথমদিনে মামলার ১৫ আসামীর মধ্যে ১২ জনের আইনজীবীরা সাক্ষীকে জেরা সম্পন্ন করেছিলেন।

এদিকে সকাল পৌনে ১০টায় কক্সবাজার জেলা কারাগার থেকে একটি প্রিজন ভ্যানযোগে ১৫ আসামীকে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।

পিপি ফরিদুল বলেন, সিনহা হত্যা মামলার বিচার শুরুর প্রথমদিনে সাক্ষ্য দেয়া বাদীকে বাকি থাকা ৩ আসামীর মূলতবী জেরা দিয়ে দ্বিতীয়দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এরপর সমন জারি করা অন্য আসামীদের সাক্ষ্য নেয়া হবে।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, ‘প্রথমদিনে শুধু মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌসের সাক্ষ্য নেয়া সম্ভব হয়েছে। যদিও আরও দুইজন সাক্ষী আদালতে উপস্থিত ছিল। প্রথম দফায় তিনদিনের এ সাক্ষ্যগ্রহণ বুধবার পর্যন্ত চলবে। এতে সাক্ষ্যদানের জন্য ১৫ জন আসামীকে আদালত সমন জারি করেছে।’

গত ৩১ আগস্ট রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় গত ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রধান আসামী করা হয় লিয়াকত আলীকে। আদালত মামলাটি আমলে নিয়ে র‍্যাবকে তদন্তের দায়িত্ব দেয়।

পরে গতবছর ১৩ ডিসেম্বর র‍্যাবের তদন্তকারি কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে ১৫ জনকে অভিযুক্ত করে আসামী দেখানো হয়।

এরপর গত ২৭ জুন আদালত ১৫ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদেশ দেন।

গত ২৬ থেকে ২৮ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে লকডাউন থাকায় তা পিছিয়ে যায়।

পরে গত ১৬ আগস্ট আদালত স্বপ্রণোদিত হয়ে ২৩ থেকে ২৫ আগস্ট সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করে আদেশ দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930