ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ২৪ আগষ্ট সকাল ১০টায় ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাথীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুল রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ইসাহাক আলী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸাায়ক গোলাম মোর্শেদ।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা যুবদলের সহ সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফিউল্লাহ সোনার, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল মন্ডল রনি, জেলা যুবদলের সদস্য সামাদ সোনার, আইনুল হক মেম্বার, পাড়ইল ইউপির বিএনপি নেতা আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুজ্জামান, কাইউম মন্ডল, দোলন সোনার, আনোয়ার হোসেন, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, জেলা ছাত্রদলের সহ সভাপতি ইসতিকিয়ার শুভসহ নেতৃবৃন্দ।


