IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে চার বছর আগে হারানো ছেলের খোঁজে মায়ের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে চার বছর আগে হারানো ছেলের খোঁজে মায়ের সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা থেকে ৪ বছর আগে ২০১৭ সালে নিখোঁজ হয় আফজাল হোসেন (৩৭) নামের এক ব্যক্তি। দীর্ঘ ৪ বছর অপেক্ষার পর সেই ছেলের খোঁজ চেয়ে সংবাদ সম্মেলন করেছে আফজালের মা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রাজশাহীর তানোর উপজেলার কুঠিপাড়া গ্রামের তোফাজ্জুল ইসলামের স্ত্রী ও নিখোঁজ আফজালের মা খাদিজা বেগম। রোববার (২৯ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়স্থ মডেল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে খাদিজা বেগম বলেন, প্রায় ১৫ বছর আগে আমার ছেলের সাথে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচর এলাকাতে মৃত আব্দুর রহমানের মেয়ে রোকশানার (৩২) সাথে আমার ছেলে আফজালের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমার ছেলে তার শশুড় বাড়িতেই ঘর জামাই থাকতো। এমনকি তার জাতীয় পরিচয়পত্রে শশুড় বাড়ির ঠিকানা দেয়া আছে।

তিনি আরও বলেন, ২০১৭ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মেরে ফেলেছে বলে আমার ছেলের বউয়ের নিকট থেকে জানতে পারি। কিন্তু ছেলের লাশ নেয়ার জন্য আলাতুলি সীমান্তে গিয়ে খোঁজ নিলে এলাকার লোকজন জানায় সেদিন কাউকে বিএসএফ গুলি করে হত্যা করেনি। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও হতাহতের ঘটনা জানেন না বলে জানান। বিজিবি এমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে। এরপর ৪ বছর এখন পর্যন্ত আমার ছেলে আফজালের কোন খোঁজ মিলেনি।

খাদিজা জানান, যখন আমার ছেলের খোঁজ চাইতে ছেলের বউ রোকশানার পরিবারের কাছে বারবার শরনাপন্ন হই। সে সময়ে রোকশানা আমিসহ আমার স্বামী ও নিখোঁজ ছেলে আফজালের নামে যৌতুকের মামলা দায়ের করে। আমি জামিনে মুক্তি পেলেও, আমার স্বামী আর ছেলে মুক্তি পায়নি। তারা বর্তমানে পরোয়ানাভুক্ত আসামি হয়ে আছে। আদালতে নির্দেশে তানোর থানা পুলিশ চলতি বছরের এপ্রিল মাসে আমার বাড়ির মালামাল জব্দ করেছে।

সংবাদ সম্মেলনে এই মা বলেন, আমার ছেলের খোঁজ না পেয়ে রোকশানাসহ তাদের পরিবারের মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করি। কিন্তু ছেলের কোন খোঁজ পায়নি। আমি আমার ছেলের খোঁজ চাই। সবকিছুর বিনিময়ে হলেও ছেলেকে ফিরে চাই। কোথায় আছে, বেঁচে আছে কিনা জানি না। জীবিত না থাকলেও ছেলের মরদেহ চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31