IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক! তানোরে জনসভায় শরীফ উদ্দীনভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ
Home >> নগর-গ্রাম >> রংপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রংপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, রংপুর : রংপুরের মিঠাপুকুরে ভাবিদের সহায়তায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক জোবাইদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী থানায় মামলা দিয়েছেন।

থানা পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, লতিবপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে জোবাইদুল ইসলাম গত ৪ রমজান পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই গৃহবধূকে ইফতারের দাওয়াত দেয়। ইফতারের সময় জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে ওই গৃহবধূকে অচেতন করে ধর্ষণ করে জোবাইদুল। ধর্ষণের সময় জোবাইদুল ইসলামের দুই ভাবি ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে জোবাইদুল।

গৃহবধূর স্বামী ঢাকায় থাকায় বিষয়টি তিনি অনেকদিন গোপন রেখেছিলেন। কয়েকদিন আগে আবারও তাকে ভাবি শাপলা বেগমের বাসায় রাত যাপনের প্রস্তাব দেয় জোবাইদুল। উপায়ন্তর না দেখে পুরো বিষয়টি ঢাকায় থাকা স্বামীকে খুলে বলেন ওই গৃহবধূ।

এ ঘটনায় রোববার রাতে গৃহবধূর স্বামী বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই রাতেই জোবাইদুলকে গ্রেপ্তার করে পুলিশ।

মিঠাপুকুর থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে জোবাইদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31