IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> নগর-গ্রাম >> নাটোরে এমপি বকুলের বিরুদ্ধে মামলা খারিজ

নাটোরে এমপি বকুলের বিরুদ্ধে মামলা খারিজ

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটি গঠনের অভিযোগে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত।

মামলায় আনীত অভিযোগকে ‘গঠনতন্ত্র বিরোধী’ ও এতে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে মন্তব্য করেছে আদালত।

গত রোববার (২৯ আগস্ট) লালপুরের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক জাবেদ আকতার এ আদেশ দেন।

জানা যায়, লালপুর উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগকে না জানিয়ে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল গঠনতন্ত্রবিরোধী উপায়ে কমিটি গঠন করছেন, এমন দাবি করে এর প্রতিকার চেয়ে গত ২৫ শে ফেব্রুয়ারী লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু নাটোরের সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় সাংসদ বকুল ছাড়াও আরও ৬ নেতাকে আসামী করা হয়।

সাংসদ শহিদুল ইসলাম বকুলের আইনজীবী এডভোকেট মোস্তাফিজুর রহমান সোমবার দুপুরে বলেন, গত ২৬ আগস্ট বাদী পক্ষের দেওয়ানী কার্যবিধি ১৯৮০ এর আদেশ ৩৯ এর ১ ও ২ নং বিধি মোতাবেক আনীত আবেদনসহ দায়েরকৃত মামলাটি উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে খারিজ করে দিয়েছে আদালত। বিবাদীর বিরুদ্ধে আনীত অভিযোগ গঠনতন্ত্র সম্মত হয়নি বিধায় মামলাটি খারিজ করা হয়েছে। একজন সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের কারনে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

এবিষয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মামলাটি করা হয়েছিল। সেই সাথে লালপুরে আওয়ামী লীগের রাজনীতিকে অচল রাখার অভিপ্রায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ইউনিয়ন পর্যায়ের সম্মেলন বাঁধাগ্রস্ত করতেই মামলা করে বাদীরা। রাজনীতিকে আদালত পর্যন্ত নেয়ার জন্য বাদীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031