IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছে
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

রাণীনগরে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে মারপিটে চার জন আহত হয়েছে। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কালীগ্রাম কসবা পাড়া গ্রামে।

আহতরা হলেন, ওই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে ময়নুল মন্ডল (৫০), ময়নুলের স্ত্রী হাওয়া বিবি (৪৫), ছেলে হারুনুর রশিদ (২৮) এবং ময়নুলের ছোট ভাই আব্দুল খালেকের স্ত্রী মালা বিবি (৩৪)।

আহত ময়নুল মন্ডলের ছেলে আব্দুল হান্নান মন্ডল জানান, দুপুরে তাদের একটি ছাগল প্রতিবেশি মৃত ছফতুল্লা মন্ডলের ছেলে রাব্বানীর গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে রাব্বানীর স্ত্রী-মা তারা নানান ধরনের গালি-গালাজ করে। এরই জ্বের ধরে কিছু পরেই রাব্বানী ও তার ভগ্নিপতি জিয়াসহ বেশ কয়েকজন অতুর্কিত ভাবে আমাদের বাড়ীর মধ্যে ঢুকে হামলা চালিয়ে মারপিট ও ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেছে। এতে বাবা, মা, ভাই, চাচীসহ চার জন আহত হয়েছে। আহতদের রাণীনগর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে রাব্বানী বলেন, ময়নুল মন্ডলের ছাগল তাদের বাড়ীর মধ্যে ঢুকে গাছ খাওয়ার কারনে আমার মা তাদেরকে বকা বকি করে। এসময় ময়নুল মন্ডলের স্ত্রী-সন্তানরা আমার মা, স্ত্রী এবং শ্বাশুড়ীকে মারপিট করেছে। আমি বাড়ীতে আসার সাথে সাথে তারা আমাদের উপর চড়াও হলে মারপিটের ঘটনা ঘটে। তবে তাদের বাড়ীর মধ্যে প্রবেশ করিনি বা আসবাবপত্র ভাংচুর করিনি বলে দাবি করেছেন তিনি।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার-ফোর্স পাঠানো হয়েছে। এঘটনায় অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news