IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নাতিকে হত্যার দায়ে দাদির মৃত্যুদণ্ড

নাতিকে হত্যার দায়ে দাদির মৃত্যুদণ্ড


ধূমকেতু নিউজ ডেস্ক : সিরাজগঞ্জে নাতিকে গলাটিপে শ্বাসরোধে হত্যার দায়ে দাদি কুলসুম খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুলসুম খাতুন সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া শেখপাড়া গ্রামের মজিবুর রহমানের স্ত্রী। সরকার পক্ষের আইনজীবী আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৮ সালের ১৭ জুন দুপুরে খাওয়ার পর আসামি কুলসুম খাতুনের নাতি স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্র রিফাত হোসেন (৭) বাড়ি থেকে ৫০০ গজ দূরে খেলতে যায়। এ সময় কুলসুম খাতুন তাকে ডেকে পার্শ্ববর্তী সাত্তারের পাটক্ষেতে নিয়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে।

ঘটনার পর দিন রিফাতের বাবা চাঁন মিয়া বাদী হয়ে কুলসুম খাতুন ও সাইদুল হক নামে দুজনকে আসামি করে মামলা করেন। পরে আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করা হলে কুলসুম খাতুন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

ওই মামলার দীর্ঘ শুনানি শেষে কুলসুমকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি সাইদুল হককে বেকুসুর খালাস প্রদান করেন বিচারক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news