IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পত্নীতলায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। পত্নীতলা থানা বিএনপির (একাংশ) এর আয়োজনে ১লা সেপ্টেম্বর (বুধবার) বিকেলে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড বিএনপি দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এসময় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস‍্য আবু তাহের চৌধুরী মন্টুর সঞ্চালনায় এবং যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, নজিপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন, নজিপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মর্তুজা রেজা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম আর মোস্তফা, থানা ছাত্রদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সহ যুবদল, ছাত্রদলসহ সংগঠনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।

আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং পত্নীতলা থানা বিএনপির সদ‍্য প্রয়াত আহ্বায়ক আনিছুর রহমান শেখ-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

একই সময় বিএনপির সাবেক এমপি সামসুজ্জোহা খানের নেতৃত্বে উপজেলার সরদারপাড়া এলাকায় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news