IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বোমা তৈরির সময় আহত ব্যক্তির মৃত্যু

বোমা তৈরির সময় আহত ব্যক্তির মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : যশোরের অভয়নগর উপজেলায় নিজ ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত শফিকুল ইসলাম শাপ্পা (৩৬) মারা গেছেন। মঙ্গলবার রাত প্রায় আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

যশোর জেলা পুলিশ লাইনসের সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, উপজেলার রাজঘাট কার্পেটিং বাজার এলাকায় নিজ ঘরে বোমা তৈরির সময় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিস্ফোরণে গুরুতর আহত হন শাপ্পা।

ঘটনাটি জানতে পেরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে যশোর এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার রাত ২টা ২৪ মিনিটে তার মৃত্যু হয়।

এএসআই আইয়ুব আলী বলেন, পুলিশের পাহারায় শাপ্পাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল পরির্দশন করে ওই ঘরের চৌকির নিচ থেকে পাঁচটি রামদা উদ্ধার করে। এ ঘটনায় অভয়নগর থানায় শাপ্পার বিরুদ্ধে মামলা হয়।

শাপ্পা অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। বিস্ফোরণে তার একটি হাতের তিনটি আঙ্গুল, চোখ, মুখমণ্ডল, বুক এবং দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031