IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহাজাদপুরে ৪০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। সোমবার বিকেল সোয়া ৫ টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন বগুড়া টু নগরবাড়ী রোডের উপর বাঘাবাড়ী ওয়েল ডিপো এর সামনে অস্থায়ী চেকপোষ্টের মাধ্যমে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, পাবনা জেলার ফরিদপুর থানাধীন কালি আনী এলাকার সোহরাব আলী প্রামাণিকের ছেলে ফরিদুল ইসলাম (৩১) ও সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন নগর বায়ড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে আলম হোসেন (২৬)।

র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, র‌্যাবের এ্যাডজুটেন্ট (অপ্স অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন বগুড়া টু নগরবাড়ী রোডের উপর বাঘাবাড়ী ওয়েল ডিপো এর সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বড় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- উ- ১২-০২২০) তল্লাশী করে ৪০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ০২ টি মোবাইল, ০২ টি সিম ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইরেন ৩৬(১) সরনীর ১৯(গ)ধারায় মামলা দায়ের করা হয় ও উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news