IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> নগর-গ্রাম >> ভোলাহাটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, আটক ৯

ভোলাহাটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, আটক ৯

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলদলী ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করায় ৯জনকে আটক করেছে ভোলাহাট থানা পুলিশ।

১৫ অক্টোবর রাত ৮টার সময় ২০/২৫ জনের দূর্বৃত্তরা লাঠি সোটা নিয়ে এ হামলা চালানো হয়। হামলা চালিয়ে চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও চেয়ারম্যানের ছবি চেয়ার টেবিল টেলিভিশন পানির লাইনসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরজেদ আলী ভুটু অফিস কক্ষ থেকে পালিয়ে আত্মরক্ষা করেন।

এ ব্যাপারে আরজেদ আলী ভুট্টু জানান, ৮ নম্বর ওয়ার্ডের চুরিওয়ালার মোড়ে সরকারী জায়গায় অবৈধ ভাবে একটি ক্লাব ঘর ইট দিয়ে নির্মাণ করছিল। খবর পেয়ে গ্রাম পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করা হয়। ফলে রাত ৮টার দিকে খলিলুর রহমান আমাকে ফোন করে অফিসে থাকতে বলে তাঁর নেতৃত্বে ২০/২৫ জনের সংঘবদ্ধ দূর্বৃত্তের দল ইউনিয়ন পরিষদ চত্বরে প্রবেশ করে। তাদের দেখে আমি আত্মরক্ষার জন্য ৩ তলায় উঠে যায়। আমার অফিসে অবৈধ ভাবে দূর্বৃত্তের দল লাঠি সোটা হাতে নিয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আমার ছবি চেয়ার টেবিল টেলিভিশন পানি সরবরাহের ট্যাপসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। তিনি বলেন, এ ব্যাপারে আইনী সহায়তা নেয়া হয়েছে।

এ ঘটনায় খবর পেয়ে গোমস্তাপুর সার্কেলের এএসপি শামসুল আরেফিন, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল, এসআই আব্দুস সালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় ৩০/৩৫ নাম উল্লেখ্যসহ আরো অগ্যাতনামা মামলা হয়েছে। এ রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30