IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজাযথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিতকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহতনিয়ামতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> তজুমদ্দিনে প্রবাসী নারীকে কাবিননামা ছাড়া বিয়ে, অতঃপর হত্যাচেষ্টার অভিযোগ

তজুমদ্দিনে প্রবাসী নারীকে কাবিননামা ছাড়া বিয়ে, অতঃপর হত্যাচেষ্টার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানজিল ইসলাম, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে প্রবাসে পরিচয়ের সূত্র ধরে কাবিন ছাড়া বিয়ে ও প্রতারনার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। কাবিমনামা ও স্বীকৃতির দাবীতে ওই নারী স্বামীর বাড়িতে আসলে গভীররাতে তাকে মারপিট করে হত্যার চেস্টা করা হয়। স্থানীয়রা প্রবাসী নারীকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।

সুত্র মতে জানা গেছে, উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের দক্ষিণ শম্ভুপুর গ্রামের মজিবল হক দালাল বাড়ি মৃত অহাদ আলীর ছেলে আঃ হালিমের সাথে ২০১৮ সালে সৌদিআরব সম্পর্ক হয় ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার, মরিচবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শোনাউথা গ্রামের এছাক হাওলাদার বাড়ির রুনা বেগম এর সাথে। এর পর হালিম বিয়ের আশ্বাসে ২ সন্তানের জননী রুণা বেগমকে দিয়ে তার স্বামীকে তালাক দিয়ে ২০১৯ সালে ঢাকায় এনে বিয়ে করেন। তবে বিয়ে হলেও ওই সময় কাবিন করেনি আঃ হালিম। এরপর তারা আবার সৌদিআরব চলে যান।

বেশ কিছুদিন একসাথে সংসার করার পর ২০২১ সালের শুরুতে উভয়ে একসাথে দেশে এসে রুনাকে ঢাকা রেখে গ্রামের বাড়িতে চলে আসেন আঃ হালিম।

রুনা বেগম আরও জানান, গত রমজানে হালিমের বাড়ীতে আসলে তার ভাই কবিরসহ চরফ্যাশন নিয়ে ৫দিন আটকিয়ে রেখে ভয়ভীতি দেখিয়ে রুনার কাছে থাকা মোবাইল সিম মেমোরি কার্ড বিয়ের প্রমাণাদি সহ সকল কিছু ছিনিয়ে নিয়ে যান হালিমের পরিবার।

শম্ভুপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের সদস্য নয়ন মেম্বার জানান, আঃ হালিমের অনুরোধে সমাধানের উদ্দেশ্যে রুনা বেগমকে ভোলায় আসতে বলি। কাবিমনামা দিতে রাজি না হওয়ায় ওই মহিলা হালিমের বাড়ীতে চলে আসে। সমাধানে উদ্দেশে তাকে রাতে প্রতিবেশী বাবুলের ঘরে রাখি। এরপর বাবুলের স্ত্রীর যোগসাজশে হালিমের স্ত্রীসহ ৪/৫ জন মিলে গভীররাতে বাগানে নিয়ে রুনাকে মারপিট করে।

সাবেক ইউপি সদস্য উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি নুরনবী নসু জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সুপারি বাগানে পাহারাদার আঃ মালেক মারপিট ও ডাকচিৎকার শুনে। পরে আবু তাহের, কাশেম মাওলানা, লালমিয়া, কামাল মিলে রুনা বেগমকে উদ্ধার করে সকালে হাসপাতালে পাঠায়।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, শম্ভুপুরে একজন প্রবাসী নারীকে রাতে মারপিট করার কথা শুনেছি। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30