IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> নগর-গ্রাম >> ‘মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা কোন ভাবেই ভুলুষ্ঠিত হতে দিতে পারি না’

‘মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা কোন ভাবেই ভুলুষ্ঠিত হতে দিতে পারি না’

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা কোন ক্রমেই ভুলুষ্ঠিত হতে দিতে পারি না। আমাদের দেশ অসম্প্রায়িক দেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা যার ধর্ম সে পালন করবো। প্রত্যেক ধর্মকে আমরা সম্মান করবো। ধর্মের গোড়ামীকে আমরা পছন্দ করি না। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিলেন আজও তারাই বিরোধীতা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আবহমান কাল প্রায় ৬২ বছর থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষ্টি কালচারকে ধরে রাখতেই আমি ও আমার পূর্ব পুরুষরা প্রতিবছর বিজয়া দশমীর পরদিন এই আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে থাকি।

শনিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় নওগাঁর নিয়ামতপুরের ঐতিহ্যবাসী শিবপুর বারোয়ারী দূর্গা মন্দির কমিটির আয়োজনে শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

দেশের তৃতীয় বৃহত্তম দূর্গা মন্দির শিবপুর বারোয়ারী দূর্গা মন্দিরের আয়োজনে উত্তরবঙ্গের সর্ব বৃহৎ সমতল আদিবাসীদের এই মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির উদ্যোগে এ নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আদিবাসী পুরুষ ও মহিলারা এ নৃত্য প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি নিজে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথি নিজেই প্রতিযোগিতাটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, নওগাঁ পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কের) মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, ত্রিসূলের সভাপতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উন্নত জীবন যাপনের কর্ম পরিকল্পনাকারী তৃণা মজুমদার, সাধারণ সম্পাদক ও সাপাহার জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক ভুট্টু পাহান, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক রনজিত কুমার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজিনগর ইউপি চেয়ারম্যান ও হাজিনগর ইউপি আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, আদিবাসী নেতা দয়াল দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম, ইমরান ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতায় নওগাঁ জেলার নিয়ামতপুর, পোরশা, সাপাহার, পত্নীতলাসহ রাজশাহী, দিনাজপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলা থেকে সমতল আদিবাসীদের প্রায় ২৩টি দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

প্রতিযোগিতায় পুরুষ দলে নওগাঁ নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউপির জাবরিপাড়ার জেটু হাসদার দল প্রথম, নিয়ামতপুরের কন্তইল আমিন সরেনের দল দ্বিতীয় এবং মহিলা দল থেকে নওগাঁর পত্নীতলা উপজেলার মারায়াপাড়ার আগনেশ হেবরমের দল ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটের নরেশ টুডুর দল যৌথভাবে প্রথম হয়েছে ও দ্বিতীয় হয়েছেন নওগাঁ জেলার পোরশা উপজেলার দয়াহার যুব সংঘ সোনালী ক্লাবের স্বপন টুডুর দল। মোট ১৫টি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

এছাড়া অংশগ্রহনকারী প্রত্যেক দলকে শান্তনা পুরস্কার এবং যাতায়াত বাবদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রত্যেক দলকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রতিযোগিতা দেখতে হাজার হাজার আদিবাসী শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হন। অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে এলইডি টেলিভিশন পুরস্কার হিসাবে তুলে দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news