IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক এমপি মোশারফ হোসেনগোমস্তাপুরে সড়কে ডাকাতের ছুরিকাঘাতে আহত -২রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলগোমস্তাপুর জুলাই যোদ্ধা হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলদিনাজপুর-৫ বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়সিজেডএম এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরনমেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধনওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল‘হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল উদযাপন

পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ‘শেখ রাসেল দিবস ২০২১।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন উপলক্ষে শেখ রাসেলের ছবিতে পুষ্পমাল্য অর্পণ এবং উপজেলা পরিষদ মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস‍্য এ কে আজাদ অরুণ,পত্নীতলা থানা ইন্সপেক্টর হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলী, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা বিআরডিপি কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু, নজিপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রেজা চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় তার ছোট ছেলে শেখ রাসেলকেও হত্যা করে। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলে (বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ) চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন শেখ রাসেল। তার জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর।

শেখ রাসেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন এবং দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত ঘোষণা করে বর্তমান সরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30