IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ মামলায় গ্রেপ্তার ৬

ধামইরহাটে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ মামলায় গ্রেপ্তার ৬

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে মধ্যরাতে মেয়েকে অপহরণের অভিযোগ নিয়ে আসে এক অসহায় পিতা। তাৎক্ষনিকভাবে অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করে ভোর রাতের মধ্যেই ৬ জন আসামীকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ। আটককৃতদের সোমবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

ধামইরহাট থানার লিখিত এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার আড়ানগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে আব্দুল কালাম আজাদ এর স্কুল পড়ুয়া মেয়ে (১৫) নওগাঁর একটি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন, সে এসএসসি পরীক্ষার্থী ছিল। একই গ্রামের সরদার পাড়া এলাকার বখাটে যুবক লোকমান সরদারের ছেলে ওমর ফারুক (১৯)সহ কয়েকজন বখাটের সহযোগিতায় প্রায়শ মেয়েটি উত্যাক্ত করতো। উত্যাক্ত করার বিষয়টি মেয়ের পরিবারের লোকজন ছেলের অভিভাবককে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ অক্টোবর বেলা ১১ টার মুল অভিযুক্ত ওমর ফারুক ৩/৪ জনের সহযোগিতায় ভিকটিমকে অপহরণ করে।

স্থানীয়ভাবে মেয়েটিকে পরিবারের লোকজন খুজে না পেয়ে পরদিন থানায় অভিযোগ করে, ১৭ অক্টোবর দিবাগতরাত পৌনে ২ টার সময় মামলা রেকর্ড করে অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদার নেতৃত্বে এস.আই হারুনুর রশীদসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে প্রধান আসামী ওমর ফারুক (১৯), ওমর ফারুকের পিতা লোকমান সরদার (৪২) মা লাইলি বেগম (৩৮), অপর আসামী মৃত কিনাই মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৫০), ও পত্নীতলা উপজেলার মোবারকপুর গ্রামের রোস্তম আলীর ছেলে হাসনুর আরেফিন (২০) কে গ্রেপ্তার করে এবং মুল আসামীর আত্মীয়দের বাড়ী থেকে ভিকটিমকে উদ্ধার করে।

ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, একজন আসামী পলাতক আছেন, তাকেও গ্রেপ্তার পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news