ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও কেক কাটা হয়।
এরপর ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ, ইয়াকুব আলী, হিটলার, ইয়াসিন আলী, মাহবুবুর রহমান ধলু, বাবলু শেখ, আব্দুর রাজ্জাক, মাসুদ রানা, তুহিন, আকাশ, কলম, সোহেল, এসআই টুটুল, হাসেন, সুরেন ঘোষ, রনি, সাঈদ, রুবেল, মোস্ত, বকুল, আজম, রতন, রাব্বি, লিটন, হাবিব, শাকিল, আল আমিন ও তারেক প্রমুখ।
এছাড়া বাদ মাগরিব ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।


