IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> গুরুদাসপুরে জনতা ব্যাংক লিমিটেড উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

গুরুদাসপুরে জনতা ব্যাংক লিমিটেড উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে জনতা ব্যাংক লিমিটেড গুরুদাসপুর শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় গুরুদাসপুর পৌর শহরে ডক্টর জাফরুল ইন্টারন্যাশনাল স্কুলের শিশু শিক্ষার্থীদের নিয়ে “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আতœবিশ্বাস” শীর্ষক সভায় বক্তব্য রাখেন, গুরুদাসপুর শাখার সিনিয়ার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক সজল মাহমুদ, ডক্টর জাফরুল ইন্টার ন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ইয়াকুব আলী, গুটিয়া সৈয়দা রহমান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নওজোয়ান তুহিন, প্রভাষক রাশিদুল ইসলাম, উপাধ্যক্ষ যোগমায়া মালাকার প্রমূখ।

আলোচনা সভা শেষে শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন, মাওলানা গোলাম রাব্বানী।

এর আগে কুরআন তেলাওয়াত করেন শিহাব আহমেদ ও গীতা পাঠ করেন সুজয় মালাকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক ইলিয়াস সাহেদ।

অনুষ্ঠান শেষে স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে শেখ রাসেলের ৫৮তম জন্মদিনের কেক কাটা হয়। এরপর জনতা ব্যাংক লিমিটেড পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফ্রী স্কুল ব্যাংকিং সেবা প্রদান করেন গুরুদাসপুর শাখার সিনিয়ার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক সজল মাহমুদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news