IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতভূমিমন্ত্রীকে গাছ উপহার দিয়ে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরুউচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালা
Home >> নগর-গ্রাম >> ‘জয় পাকিস্তান’ শ্লোগানের প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা সন্তানের উপর হামলা

‘জয় পাকিস্তান’ শ্লোগানের প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা সন্তানের উপর হামলা

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : বিশ্বকাপের ভারত পাকিস্তানের খেলা দেখার সময় ঝালকাঠির রাজাপুরে পাকিস্তান সমর্থকদের দেয়া ‘জয় পাকিস্তান’ শ্লোগানের প্রতিবাদ করায় হামলার স্বীকার হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা সন্তান সহ তিনজন।

রোববার ২৪ অক্টোবর’২১ রাত ৮ টা ৪৫ মিনিটের সময় উপজেলার শুক্তাগর ইউনিয়নের সাংগর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলীম স্টোরে টেলিভিশনে খেলা দেখার সময় এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার সময় উপস্থিত একাধিক লোক জানায়, প্রতিদিনের মত আলিম স্টোরে সবাই খেলা দেখছিলো। ভারত-পাকিস্তানের খেলা হওয়ায় শুরু থেকে সমর্থকদের মধ্যে একটু বারতি উৎসাহ ছিলো। এরমধ্যে ভারতের প্রথম ইউকেট পতন হলে জয় পাকিস্তান বলে শ্লোগান দেয় সাংগর এলাকার নুর ইসলাম মৃধার ছেলে আলমাছ (৪৫)।

এ সময় মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মৃধার সন্তান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন মৃধা(২২) ‘জয় পাকিস্তান’ শ্লোগানের প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে আলমাছসহ পাকিস্তানের অন্য সমর্থক একই এলাকার আউয়ালের দুই ছেলে জাকির হোসেন (২০), জুয়েল (২৪) পাশ থেকে উঠে আকষ্মিক সুমনের উপরে হামলা চালায়। সুমনকে রক্ষা করতে আমীর হোসেন মৃধার দুই ছেলে কাশেম মৃধা (৩২), কামাল মৃধা (৪০) এগিয়ে আসলে তাদের উপরেও হামলা চালায়। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কাশেম মৃধার অবস্থা গুরুতর হলে তাকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত জুয়েল এর সাথে যোগাযোগ করলে তিনি হামলার কথা অস্বীকার করে জানায়, তার ফুপাতো ভাই আলমাছ খেলা দেখার সময় জয় পাকিস্তান বলায় সুমন মৃধা তাকে গালাগালি দিয়ে মারধর করেছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এই ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930