IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> মনাকষায় পূজা মন্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

মনাকষায় পূজা মন্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের মনাকষায় পূজা মন্ডপে হামলার ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এক ব্যক্তির ইন্ধনের সম্পৃক্ততা থাকার অভিযোগে পুলিশ এখন তাকে হন্যে হয়ে খুঁজছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের নব জাগরনী সংঘে সার্বজনীন দূর্গামন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় ওই মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সুবির চন্দ্র বাদী হয়ে ৩ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ১০০/১৫০ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জনের রিমান্ড চাইলে আদালত তাদের রিমান্ড আবেদন না মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আরও জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ৩০-৩৫ জনকে দেখা গেছে। এদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে।

গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, কুমিল্লার ঘটনার প্রেক্ষিতে আবেগের বশবর্তী হয়ে তারা একত্রিত হয়ে এ ঘটনা ঘটায়। তবে, একজন ব্যক্তি তাদের এ কাজে উদ্বুদ্ধ করতে ইন্ধন জুগিয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে মাঠে অভিযান অব্যাহত রেখেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতরা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা না থাকলেও তাদের পরিবারের কর্তা বা আত্মীয়দের কেউ কেউ রাজনৈতিক দলের সাথে জড়িতের তথ্য মিলেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930