IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে শেষদিনে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

গোমস্তাপুরে শেষদিনে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় গোমস্তাপুর ইউপির নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল রায়হানের চশমা প্রতীকের শেষ পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় গোমস্তাপুর বাজার সংলগ্ন একটি চাতালে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ওই ইউনিয়নের হাজার হাজার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য দেন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রার্থীর পিতা আশরাফ হোসেন, শ্বশুর মোজাফ্ফর হোসেন, সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম (মনু) ও মার্জুক আলী, স্থানীয় বিএনপির প্রবীণ নেতা আইনাল হক, বিএনপি নেতা আব্দুল মালেক ও আফজাল হোসেন, যুবনেতা সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা গনি হামিদ চৌধুরীসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেষ পথসভায় সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন বলেন, আমি ও আমার পরিবার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আপনার পাশে ছিলাম। ভবিষ্যতে ইউনিয়নবাসীর সাথে থাকব।

তাঁর ছেলের মত তরুণ বয়সে আপনারা আমাকে এ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। সে সময় ইউনিয়নবাসী উন্নয়নের চিত্র দেখেছেন। আমাকে সবসময় কাছে পেয়েছিলেন। ছেলে রায়হানকে তাঁরমত করে তৈরি করেছি। আধুনিক শিক্ষায় সু শিক্ষিত করেছি। তাঁর ছেলে যাতে ইউনিয়নবাসীর সেবা করতে পারে সেজন্য আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাবেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের হাত ধরেই আগামী ১১ই নভেম্বর নির্বাচনে চশমা প্রতীকের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news