IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> নগর-গ্রাম >> আদমদীঘিতে ২১৭০ জনকে প্রণোদনার সার-বীজ প্রদান

আদমদীঘিতে ২১৭০ জনকে প্রণোদনার সার-বীজ প্রদান

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে চলতি রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ডাল উৎপাদনে প্রণোদনা কর্মসূচির আওতায় ২১৭০ জন কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যের এসব সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা।

আদমদীঘি উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়ের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু রেজা খান ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন শেখ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব সুজয় পাল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আমিরুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার দিপ্তী রানী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার আদুরী তমাসহ ১৯ ব্লকের উপসহকারিসহ কৃষি কর্মকর্তাগণ।

প্রণোদনা নিতে আসা উপজেলার সান্তাহার ইউনিয়নের কৃষক কাশেম বলেন, চলতি রবি মৌসুমের শুরুতেই প্রণোদনা পাওয়ায় অত্যন্ত উপকার হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে সঠিক সময়ে সঠিক পরামর্শ ও প্রণোদনা পাওয়ায় আমরা খুশি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, এবছর উপজেলার মোট ২১৭০ জন কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। এরমধ্যে ৩০০ জন গম চাষীর প্রত্যেকে ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫০০ জন ভূট্টা চাষীর প্রত্যেকে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ১২০০ জন সরিষা চাষির প্রত্যেকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫০ জন সূর্যমুখী চাষির প্রত্যেকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৪০ জন শীতকালীন পেঁয়াজ চাষির প্রত্যেকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫০ জন মুগ চাষির প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৪০ জন মসুর চাষির প্রত্যেকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031