ধূমকেতু প্রতিবেদক, নাটোর : ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শামীম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) নাটোর জেলা শাখার সভাপতি শামীমা লাইজু নীলা প্রমুখ।
সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে সচেতন করতে বক্তব্য রাখেন।
এসময় সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা বৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


