IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে নবান্ন উপলক্ষে মাছের মেলা

নন্দীগ্রামে নবান্ন উপলক্ষে মাছের মেলা

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে নবান্ন উপলক্ষ্যে বিভিন্ন হাট-বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। নবান্ন উৎসব বলতে নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুতকৃত চালের প্রথম রান্না উপলক্ষ্যে আয়োজিত উৎসব। এ উৎসবের প্রধান আকর্ষণ হরেক রকম মাছের ক্রয়-বিক্রয়।

এছাড়া মেয়ে-জামাই ও অন্যান্য আত্মীয় স্বজনদের বাড়িতে নিয়ে এসে বাহারি পিঠা-পায়েসসহ নানা রকমের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। পঞ্জিকা অনুসারে বৃহস্পতিবার পহেলা অগ্রহায়ণ হওয়ায় এ এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব পালন করছে। এ উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও মাছের মেলা বসে উপজেলার বিভিন্ন হাট-বাজারে।

সরেজমিনে উপজেলার, রণবাঘা ও ওমরপুর বাজারে গিয়ে দেখা গেছে, সারি সারি মাছের দোকান। সেখানে থরে থরে সাজানো রুই, কাতলা, মৃগেল, চিতল, সিলভার কার্প, বিগহেড, আইড়, বোয়ালসহ হরেক রকমের মাছ। লোকজন ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন এসব মাছ। কোন কোন মাছ বিক্রেতারা বিশালাকৃতির মাছগুলো মাথার ওপর তুলেধরে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করছে।

মাছ বিক্রেতা মিন্টু মিয়া বলেন, নবান্ন উৎসবকে ঘিরে বড় বড় মাছ বাজারে বিক্রি করতে এনেছি। আমার দোকানে এবার ৮-১০ কেজি ওজনের বিগহেড মাছ রয়েছে। এছাড়া বড় বড় রুই ও কাতলা মাছ আছে।

দোকানি মোস্তফা আলম জানান, মাছের আকার ভেদে বিভিন্ন দামে মাছ বিক্রি হচ্ছে। বিগহেড ও সিলভার কাপ ২০০ থেকে ৪০০ টাকা, রুই ও কাতলা ২০০ থেকে ৪৫০ টাকা, চিতল ৫০০ থেকে ৮০০ টাকা ও বোয়াল ৫০০- থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উপজেলার নাগরকান্দি গ্রামের মাছ ক্রেতা উত্তম কুমার সরকার জানান, আমি কাতলা মাছ ৩৫০ টাকা কেজি, বিগহেড ৩০০ টাকা কেজি ও রুই ৩৫০ টাকা কেজি দরে কিনেছি। এবার বাজারে চিতল, আইড় ও বোয়াল মাছ তেমন নাই।

মাছ কিনতে আসা মুনসুর অলী বলেন, হিন্দুদের এই নবান্ন উৎসব উপলক্ষ্যে বাজারে বড় বড় মাছ আসে। আমি ১০ কেজি ওজনের একটি বিগহেড মাছ কিনেছি। বিগহেড, সিলভার কার্প, রুই, কাতলাসহ সবধরনেরর মাছের দাম বেশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30