IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ১

রাণীনগরে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ১

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : স্পেশাল কোম্পানী র‌্যাব-১২,সিরাজগঞ্জের একটি টিম নওগাঁর রাণীনগর উপজেলার গুয়াতা গ্রামে অভিযান চালিয়ে ১৯০ কেজি ওজনের একটি কথিত কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে।

বুধবার সন্ধার একটু আগে মূর্তিটি উদ্ধার করা হয়।

এঘটনার সাথে জড়িত সন্দেহে ওই গ্রামের মৃত ছাইতুল্লা পেয়াদার ছেলে আমজাদ হোসেন (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। রাণীনগর থানায় বুধবার রাতেই র‌্যাবের একজন কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের দায়ের করা মামলার বরাদ দিয়ে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, উপজেলার গুয়াতা আটনিতা পাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে বাদল হোসেন (৩৭) ও গ্রেপ্তার আমজাদ হোসেন একটি কথিত কষ্টি পাথরের মূর্তি বিদেশে পাচার করে বিক্রির জন্য বাদলের বাড়ীতে রেখেছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২,সিরাজগঞ্জের একটি টিম অভিযান পরিচালনা করেন।

তিনি আরও বলেন, এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাদল পালিয়ে গেলেও আমজাদ হোসেনকে গ্রেপ্তার করে। পরে বাদলের বাড়ীর ঘরের মধ্য থেকে ৪ফুট ১১ইঞ্চ দৈর্ঘ্য ও ১ফুট ১১ইঞ্চি প্রস্তের ১৯০ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করে। এঘটনায় র‌্যাবের একজন কর্মকর্তা বাদী হয়ে বুধবার রাতেই রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আমজাদ হোসেনকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930