IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদার
Home >> নগর-গ্রাম >> নাটোরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার সমৃদ্ধকরণে সভা

নাটোরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার সমৃদ্ধকরণে সভা

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার সমৃদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের যথাযথ সংরক্ষণ, সমৃদ্ধকরণ ও ব্যবহার নিশ্চিতকরণে জেলার নলডাঙ্গা উপজেলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ সময় উপজেলার ব্রক্ষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শামীম আহমেদ।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন প্রমুখ।

নলডাঙ্গা উপজেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন কাজ সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন এসব কর্ণারের সমৃদ্ধকরণ ও যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং মূল্যায়নের লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলার সকল প্রতিষ্ঠানের কর্ণারসমূহ মূল্যায়ন করে পাঁচটি শ্রেণীতে তিনটি করে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রাথমিক বিদ্যালয় শ্রেণীতে প্রথম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক শ্রেণীতে প্রথম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে শহীদ নজমুল হক সরকারি কলেজ, কারিগরি শ্রেণীতে মাধনগর বি এম এন্ড টেকনিক্যাল কলেজ এবং মাদ্রাসা শ্রেণীতে খাজুরা ফাজিল মাদ্রাসাকে এই সম্মাননা প্রদান করা হয়।

পরে অতিথিবৃন্দ ব্রক্ষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার পরিদর্শন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031