ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৯ নভেম্বর নন্দীগ্রাম বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাদ জুমা মাঝগ্রাম জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত মুসুল্লিদের কাছে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, বিএনপি নেতা বেলায়েত হোসেন আদর, আলেকজান্ডার, মশিউর রহমান, আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম সুমন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল।
আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা গোলাম রব্বানি, মেহেদী হাসান শাহিন, সেচ্ছাসেবকদল নেতা সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক তারেক রহমান, ছাত্রদল নেতা রবিউল, মেহেদী ও কবির হোসেন প্রমুখ।


