ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সাপাহার উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম উদ্দীনের সভাপতিত্বে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য প্রদান করেন, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুণ নুর, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গোয়ালা ইউপি চেয়ারম্যান মোকলেসুর রহমান মুকুল।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এ্যাডভোকেট মাহমুদুস সালেহীন, আবুল কাহার মাস্টার, মাওলানা দুরুল হোদা, বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত শেষে দ্রব্য মুল্যে নিয়ন্ত্রণে লিফলেট বিতরণ করা হয়।


