ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে শ্রী নিবাস চন্দ্র ( ২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে বাড়ির পাশে একটি আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর গ্রামের জয়রাস চন্দ্র বর্মনের ছেলে।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান,ওই যুবক গত শুক্রবার রাতের কোন এক সময় বাড়ির পাশে আমগাছে গলায় লুঙ্গি পেচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
গোমস্তাপুর থানার (ওসি) দিলিপ কুমার দাস জানান, লাশের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news